লঞ্চ হলো আইফোন ১৬, রয়েছে এআইসহ সিনেমাটিক মোড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে অ্যাপল। সোমবার ক্যালিফোর্নিয়ায় ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন।  

প্রতিটি সিরিজের মতো এই সিরিজেও থাকছে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল। আপগ্রেড হচ্ছে প্রসেসরও। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি। আগের সিরিজের তুলনায় বাড়ানো হয়েছে ব্যাটারি ক্ষমতা।

এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই সিরিজের প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এতে রয়েছে সিনেমাটিক মোড। আগের চেয়েও বেশি রেজোল্যুশন। এর সাহায্যে সিনেমা তৈরি কর যাবে।

অডিও ফিচারে এনেছে নতুন সুবিধা। এখন ঘরে বসেই স্টুডিওর মতো সাউন্ড রেকর্ড করা যাবে। রয়েছে মিউজিক বানানোর সুবিধাও।

ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রঙয়ের আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু। 

একাত্তর/এসি
আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চাইতেও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু সম্প্রতি ‘গোল্ডডিগার’ নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার...
২০০৭ সালের ৯ জানুয়ারি দুনিয়ার সামনে প্রথম আইফোন নিয়ে আসেন স্টিভ জবস। ডিমান্ড সেজে’র পরিসংখ্যান বলছে, তখন থেকে এখনও পর্যন্ত ২৩০ কোটি ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল। এর সক্রিয় ব্যবহারকারী আছে দেড়শ’...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর