বাংলাদেশ থেকে সরাসরি বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম

বাংলাদেশ থেকে এখন সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে। বিজ্ঞাপনী সংস্থাগুলো বলছে, ডলার সঙ্কটসহ নানান কারণে ফেসবুক পাওনা বুঝে পায়নি। ফলে মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত নয়।

ফেসবুকের মনিটাইজড হওয়া পেইজ বা প্রোফাইলে কোনো ভিডিও, লাইভ কিংবা রিল দেখার সময় সাধারণ বিজ্ঞাপন ভেসে ওঠে। বিভিন্ন প্রতিষ্ঠান এসব বিজ্ঞাপনগুলো ফেসবুকের মাধ্যমে প্রচার করে নির্ধারিত অর্থের বিনিময়ে।

বিজ্ঞাপনের অর্থ ফেসবুক বুঝে পায় এইচটিটিপুল নামের দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছ থেকে। সঠিক পরিসংখ্যান না থাকলেও, হিসেব বলছে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বাজার শতকোটি টাকার বেশি।

সমস্যার শুরু গতবছর জুলাইয়ের পর থেকে। ফেসবুক ঘোষণা দেয় বাংলাদেশে তারা বিজ্ঞাপনের সীমা কমিয়ে দিচ্ছে অন্তত ৮০ শতাংশ। কারণ, বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করলেও তারা পাওনা অর্থ পাচ্ছেন না। অথচ বিজ্ঞাপনী সংস্থাগুলো ঠিকই ফেসবুককে পেমেন্ট করছে। তাহলে? 

সংশ্লিষ্টরা জানান, ডলার সংকটে, ফেসবুককে তাদের পাওনা বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি। সেই ধারায় নতুন বছর ফেসবুক আর কোনো বিজ্ঞাপন নিচ্ছে না।

এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম বলেন, এইচটিটিপুলের একটা বড় টাকা রেমিট না হওয়া পর্যন্ত ফেসবুক আর বিজ্ঞাপন চালু করবে না। বিকল্প উপায়ে অনেকে এখন এটা করার চেষ্টা করছে।

সিস্টেমআই টেকনোলোজিস লিমিটেডের সিইও রাসেল আহমেদ বলেন, ফেসবুকে বিজ্ঞাপন দেয়া আমরা বন্ধই করে দিয়েছি। যখন এইচটিটিপুল অ্যাকাউন্ট দিতে পারছে না বা ডলার দিতে পারছে না, তখন বাংলাদেশের অনেক ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে ওঠে। যারা কোনো না কোনো মাধ্যমে বাইরে থেকে বৈধ বা অবৈধভাবে অ্যাকাউন্টগুলো আনছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশে ডলার পরিস্থিতি আগের চেয়ে ভালো। বিজ্ঞাপন নিয়ে এমন জটিলতা থাকার কথা নয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, কিছু ডকুমেন্টসের ব্যাপার থাকে, সেটার কারণে অনেক সময় দেরি হতে পারে।

এই বাস্তবতায় ফেসবুকে বিজ্ঞাপন দেবার জন্য হুন্ডির মতো অবৈধ পথে টাকা পাঠাতে পারে অনেকেই। যাতে করে সরকার বিপুল রাজস্ব বঞ্চিত হবে বলে শঙ্কা বিজ্ঞাপনী সংস্থাগুলোর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তথ্য অনুসারে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধিতে শীর্ষ ৩ দেশের মধ্যে ছিলো বাংলাদেশ।

 

একাত্তর/আরএ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। পূর্ণগ্রাস এ চন্দ্রগ্রহণ আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে। গ্রহণটি শুরু হবে রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে এবং চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর...
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর