একুশের সকালে খুলে গেছে অমর একুশে বই মেলার দ্বার। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর পাঠক আর দর্শনার্থীরা ছুটে আসছেন বইমেলায়।
বুধবার সকালে দর্শকদের সংখ্যা একটু কম থাকলেও প্রকাশকরা বইয়ের পসরা সাজিয়ে অপেক্ষায় রয়েছেন ক্রেতাদের। তবে যারা একটু নিরিবিলি বই কিনতে চান তারা একুশে প্রথম প্রভাতেই এসেছেন বইমেলায়।
সরেজমিন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। কারো খোঁপায় বাহারি ফুল, কারো গায়ে কালো পাঞ্জাবি। আবার অনেকেই শিশুসহ পরিবার সমেত।
ভাষা দিবস উপলক্ষে আজ বইমেলার দ্বার খুলেছে সকাল আটটায়, আর বন্ধ হবে রাত ৯ টায়।
