বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

অমর একুশে বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত কমিশনার জানান, এবারের বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য বা নিরাপত্তার হুমকি নেই। তবে মেলায় উস্কানিমূলক কোনো বই পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্পষ্ট করে বলেন, মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, মেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে গেট থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট এবং ডগ স্কোয়াড মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, মেলা চলাকালে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ডাইভারশন চলবে। মেলায় কোনো ধরনের ধারালো বা বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না।

এবারের মেলাও আগের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর