বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ছয় মাসেই: হাইকোর্ট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম

অবসরে যাওয়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা ছয় মাসের মধ্যে দিতে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ছয় শতাংশের বদলে ১০‌ শতাংশ হারে বেতন কর্তনের বিপরীতে আনুপাতিক হারে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। 

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।

এর ফলে এমপিওভুক্ত পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষক অবসরকালীন সুবিধা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের টাকা দিতে হবে।  

আদালতের বরাত দিয়ে রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, অবসরের পর কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের টাকা তুলতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হয়, যা কোনো ভাবেই কাম্য নয়। এই আদেশ পরিপালন করা না হলে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয় আদালত। 

১৯৯৯ সালের প্রবিধান অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা প্রদানের বিপরীতে বেতনের ছয় শতাংশ কর্তন করা হতো। 

কিন্তু ২০১৭ সালের সংশোধনীতে তা বৃদ্ধি করে ১০ শতাংশ করা হলেও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়নি। পরে বিক্ষুব্ধ শিক্ষকরা বাড়তি কর্তনের বিপরীতে সুবিধা ও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা প্রদানের নির্দেশনা চেয়ে রিট আবেদন করলে তা নিষ্পত্তি করে হাইকোর্ট এ‌ রায় দেয়।

এর আগে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীর বেতনের ছয় শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। 

একই সঙ্গে, শিক্ষক ও কর্মচারীদের অবসরের আর্থিক সুযোগ-সুবিধা কেন এক বছর অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

রিটকারীদের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

একাত্তর/এসি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর পরবর্তীতে স্ত্রী দাবি করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। ফলে দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে আর বিয়েবিচ্ছেদ কিংবা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর