গ্যাস চুরি করে সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণ, একজন নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস রিফুয়েলিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আব্দুর রশিদ (৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার রাত ১টার দিকে সোনারগাঁ পৌরসভা সাহাপুর কাঠপট্টি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ আব্দুর রশিদকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে, শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ ও তার আপন ভাই সহিদুল দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস চুরি করে অবৈধভাবে সিলিন্ডারে ভরে সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। এরইমধ্যে তারা অবৈধ গ্যাস চুরির ব্যবসা করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বোতলজাত করার সময় সিলেন্ডার বিস্ফোরণ হয়ে রশিদ দগ্ধ হন। সহিদ কৌশলে সেখান থেকে সটকে পড়েন এবং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।  

এ ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, মৃত রশিদের স্বজনরা একটি অপমৃত্যু রিপোর্ট লিখা কাগজ থানায় জমা দিয়ে গেছেন। বিষয়টির তদন্ত চলছে।

নিহত আব্দুর রশিদ ও তার আপন ভাই সহিদুল সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের বাসিন্দা। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর