বিশ্বকাপে ইয়াং টাইগাররা কেমন খেলবে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ এএম

বিপিএলে এবার নজর কেড়েছে ইয়াং টাইগাররা। তানজিদ, হৃদয়, শরিফুলরা নিজ নিজ সেক্টরে টপার। তবে মূল পরীক্ষা যে বিশ্বকাপ, সেখানে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে তো ওরা? ইতিহাস বলছে ভিন্ন কথা, বিশ্বকাপের আগেই বাধে কোন না কোন ঝামেলা। তাহলে এবার বাধবে কোনটা? আছে অনেক ইস্যু, এগুলোর সমাধানের প্রক্রিয়া বিসিবি কিভাবে করবে শুরু? বিশ্বকাপের আগে অ্যালার্মিং ইস্যুগুলো থাকছে প্রতিবেদনে।

কি ছক্কা, কি বাউন্ডারি। বিপিএলে তানজিদ, হৃদয়রা মারমুখী। প্রতি ম্যাচেই একে অপরকে ছাড়িয়ে যাওয়া, বিশ্বকাপের আগে স্বপ্ন দেখাচ্ছে ওদের ফর্মে থাকা। কিন্তু এই পারফর্ম্যান্স শুধুই কি মিরপুরে সীমাবদ্ধ থাকবে? নাকি বিশ্বকাপে প্রত্যাশার ডালপালা মেলবে। চলুন গোঁফে তেল দেবার আগে দেখে নেয়া যাক, গাছের কাঁঠালটা হাতের নাগালে কিনা।

জুনে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আটটা আসরে কখনো নক আউট খেলে নি টাইগাররা। প্রতিবারই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে এবারের হিসেব একদম আলাদা। আছে অনেক সমস্যা।

একে তো তামিম, মুশফিকরা অবসরে। অন্যদিকে রিয়াদের খেলাও সুতোয় ঝুলছে। তার ওপরে বিশ্বকাপের তিন মাস আগে ক্যাপ্টেন্সি পেয়েছেন শান্ত, তাই দল গোছাতে সময় পাচ্ছেন খুব অল্প।

এছাড়া দুই নতুন কোচ নিয়োগ পেয়েছেন সহসা, কিন্তু ইমপ্যাক্ট ফেলতে পারবেন কিনা আছে শঙ্কা। সবশেষ, ভারত বিশ্বকাপের পর টিমে শীতল অবস্থা। হাথুরুর সাথে নতুন নির্বাচক প্যানেলের সম্পর্ক কেমন হয় তা নিয়ে আছে জল্পনা।

এত সমস্যার ভিড়ে যখন তানজিদ, হৃদয়, শরিফুল, মুশফিক হাসানরা যখন পারফর্ম করছেন তখন এসব উটকো ঝামেলায় বিশ্বকাপের আগে ওদের ফোকাস নড়ে যায় কিনা সে প্রশ্নও থেকে যায়। তবে আশার কথা, ওরা বলছে ওরা চাপ সামলাতে জানে।

বিপিএলে বিদেশীদের সাথে পাল্লা দিয়ে টপ ফাইভ স্কোরারের তালিকায় চারজনই বাংলাদেশি। হায়েস্ট উইকেটটেকারদের লিস্টেও একই অবস্থা। সেক্ষেত্রে শ্রীলংকা আর জিম্বাবুয়ে সিরিজ হবে বাংলাদেশের জন্য অ্যাসিড টেস্ট। আর এই টেস্টের অনেক কিছুই নির্ভর করছে উইকেটের উপর। উইকেট যদি হয় স্পিনে একাকার, তবে ম্যাচ জিতলেও সেই আত্মবিশ্বাস বিশ্বকাপে করতে পারে মিস ফায়ার।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর