জ্ঞানবাপী মসজিদে পূজা, আরতি চালানোর নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের নিচতলায় পূজা ও আরতি চালিয়ে যাওয়ার বিষয়ে নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট।

মুসলমানদের করা আপিল সোমবার খারিজ করে দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ফলে মসজিদের ভূগর্ভস্থ অজু ও তহখানায় হিন্দু ধর্মাবলম্বীরা পূজা চালিয়ে যেতে পারবেন।

এর আগে বারাণসীর জেলা আদালতও জ্ঞানবাপীর অজু ও তহখানায় হিন্দুদের পূজো ও আরতি করার অনুমতি দেওয়ার পর উচ্চ আদলতের দ্বারস্থ হয়েছিলো ভারতের আঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি।

হাইকোর্টের বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের একক বেঞ্চের রায়ে মসজিদের দক্ষিণ দিকের ‘ব্যাসজি কা তহখানা’য় হিন্দুদের পূজো, আরতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কলকাতা আনন্দবাজার পত্রিকা লিখেছে, এর আগেও পূজার্চনায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো মুসলিম পক্ষ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের সিল করা একটি তহখানায় হিন্দু ভক্তদের পূজো করার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত।

নিম্ন আদালতের নির্দেশ পেয়েই বারাণসী জেলা প্রশাসনের উদ্যোগে জ্ঞানবাপী মসজিদের ‘ব্যাসজি কা তহখানা’-য় শুরু হয়ে যায় আরতি ও পুজো। মসজিদ চত্বরের পুজো-আরতির আপত্তি জানিয়ে মসজিদ কমিটি যান উচ্চ আদালতে।

হাইকোর্টে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়, ১৯৩৭ সালে জ্ঞানবাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষে গিয়েছিলো, তাই আর্কিওলোজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই-কে দিয়ে নতুন করে সমীক্ষা করানো যায় না।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, ২০২২ সালে বারাণসী আদালতের নির্দেশে করা ‘অ্যাডভোকেট কমিশনার’-এর প্রতিবেদনে আদালতের নির্দেশে উপেক্ষা করা হয়েছে বলে মুসলিম পক্ষের তরফে দাবি করা হয়। এই মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টেও একটি পৃথক আবেদন জানায় তারা (মসজিদ কমিটি)।

২০২১ সালের আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়ে যে মামলা দায়ের করেছিলেন, তারই প্রেক্ষিতে ২০২২ সালে ‘অ্যাডভোকেট কমিশনার’-এর তত্ত্বাবধানে মসজিদের অন্দরের ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবিকুমার দিবাকর।

সেই রিপোর্ট জমাও পড়েছিল আদালতে। কিন্তু সে সংক্রান্ত নির্দেশ ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের রায়ে বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মামলা স্থানান্তরিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার।

উচ্চ আদালতে মসজিদ কমিটি আরো জানায়, ১৯৯৩ সালের আগে জ্ঞানবাপী চত্বরের কোথাও পূজার্চনা বা আরতির কোনো প্রমাণ হিন্দুপক্ষ দিতে পারেনি।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, হিন্দু পক্ষের দাবি, ‘ব্যাস কা তহখানা’ দীর্ঘদিন ধরে ‘ব্যাস’ পুরোহিত বংশের দখলে ছিলো। তাঁরা এক সময় ওখানে বসবাসও করতেন। শৈলেন্দ্রকুমার পাঠক ব্যাস নামে ওই বংশের পুরোহিত আদালতে জানান, ১৯৯৩ সালের গোড়া পর্যন্ত তাঁরা ওখানে পূজো করেছেন। কিন্তু ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিলো। ১৯৯৩ সালের বিধানসভা ভোটে জিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুলায়ম সিংহ যাদব তা বন্ধ করে দিয়েছিলেন।

আরবি
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর