ভোটের আগেই নাগরিকত্ব আইন কার্যকর: অমিত শাহ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন আসন্ন লোকসভা ভোটের আগেই বিজ্ঞপ্তি জারি করে কার্যকর করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

শনিবার তিনি বলেছেন, এটি দেশের একটি আইন। তা অবশ্যই কার্যকর করা হবে। এ বিষয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। ভোটের আগেই আইনটি কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হবে।

আর মাত্র দুই মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন। ভোটের ঠিক আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিষয়টি সামনে আনলো বিজেপি।

প্রায় পাঁচ বছর আগে ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আইনটি পাশ করে নরেন্দ্র মোদি সরকার। তখন পুরো ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন ভারতের ধর্মনিরপেক্ষ অংশের নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মুসলমানরাও।

নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী, ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টানরা যদি ধর্মীয় সহিংসতার কারণে ভারতে এসে প্রবেশ করেন তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় পাশের পর আইনটির বিলে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতিও। কিন্তু এখনো পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি বলে ভারতের প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

পত্রিকাটি লিখেছে, জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সাতবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিলো সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রের খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার।

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুরু থেকেই বলে আসছেন যে, তিনি এই রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন কোনোভাবেই বাস্তবায়ন করতে দেবেন না।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, সেই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভাবা হয়েছে, নাগরিকত্ব পাওয়ার সামগ্রিক পরিকল্পনা অনলাইনের মাধ্যমে রূপায়ণের কথা।

ওই সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো লিখেছে, একটি অনলাইন পোর্টালের মাধ্যমে ইচ্ছুকেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন, সেই তথ্য পোর্টালে দিতে হবে। ওই আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরবি
ভারতের লোকসভায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বিতর্ক মধ্যেই ওয়াকআউন করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিরোধী সংসদ সদস্যরা। নির্বাচনী সংস্কার...
বাংলাদেশের সাথে আগামী দিনে ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এবার ভারতে জনপ্রিয় মিষ্টি ‘লাড্ডু’ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতির ময়দান। গেল সপ্তাহে দেশটির অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর এক বক্তব্যে মাথাচাড়া দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনও টিভি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এক জনসভায়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর