নড়াইলে ২৪ কেজি গাঁজাসহ তরুণ আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ এক তরুণ মাদক কারবারিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। সোমবার সকালে তার নিজ বাড়ির খাটের নিচে বস্তায় বাঁধা গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত তরুণ লেকবার সরদার (২৪) উপজেলার পাখিমারা পশ্চিমপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান সরদারের ছেলে।

আটক আসামিকে সোমবার দুপুরে নড়াইলের আদালতে তোলা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবরের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল লেকবারের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে (প্রতি প্যাকেটে ২ কেজি করে) মোট ২৪ কেজি গাজা উদ্ধার করে। এসময় মাদকদ্রব্য রাখার দায়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, আটককৃত লেকবার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে নড়াইল, খুলনা ও বাগেরহাট এলাকায় বিক্রি করে আসছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর