ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ছে: প্রতিমন্ত্রী

RfgdV

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

ভর্তুকি কমাতে এবং বেড়ে যাওয়া জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি কমাতে তিন বছরে দাম সমন্বয় করা হবে।

‘এবার ৩৪ পয়সা দিয়ে সমন্বয় শুরু করছি। ৭০ পয়সা পর্যন্ত করা হবে। মার্চ থেকে হবে কার্যকর,’ বলেন তিনি।

আর নতুন দামের গেজেট মঙ্গলবারই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কয়লার দাম বেড়েছে। জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়। গোটা পৃথিবীতেই তাই হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী হানি সেলেম সনবলের সঙ্গে বৈঠক হয় প্রতিমন্ত্রীর।

আইটিএফসি প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামোর পাশাপাশি নতুন খাতেও আইটিএফসি সহায়তা করবে।

এদিকে আইটিএফসির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে এলএনজি ও জ্বালানি তেল কেনার বিষয়ে অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আরবি
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২০২৬ সালের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর