মার্চেই ভারতে কার্যকর হচ্ছে নতুন নাগরিকত্ব আইন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হতে যাচ্ছে বহু বিতর্কিত 'সংশোধিত নাগরিকত্ব আইন'-সিএএ। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস নাও আলাদা প্রতিবেদনে জানিয়েছে, মার্চের শুরু থেকেই সিএএ কার্যকর হয়ে যাবে গোটা ভারতে।

সিএএ বাস্তবায়নের জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি পোর্টাল বানিয়েছে। কারণ, গোটা প্রক্রিয়াই হবে অনলাইনের মাধ্যমে। যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের ওই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

কোনো শরণার্থী ভারতে প্রবেশের পর নাগরিকত্বের জন্য আবেদন জানালে তা ওই সরকারি পোর্টালের মাধ্যমে করতে হবে। কোথা থেকে এসেছে, কবে ভারতে প্রবেশ করেছে, কোথায় থাকছে, তা জানাতে হবে এই পোর্টালে। 

একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে সিএএ পোর্টালের ট্রায়ালও শুরু হয়ে গেছে।

 সিএএ বিরোধিতায় প্রতিবাদ মিছিল।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সংসদ ভোটের আগেই নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়িত হবে। তার মাধ্যমে শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়াও শুরু হবে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ভারতে সংসদ ভোটের (লোকসভা নির্বাচন) তফসিল ঘোষণা হতে চলেছে। তফসিল ঘোষণার পর বর্তমান বিজেপি সরকারের ভূমিকা অনেকটা কেয়ারটেকারের মতো হয়ে যাবে। যে কারণেই এ নিয়ে তৎপরতা বিজেপি।

সিএএ বিরোধিতায় প্রতিবাদ মিছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে 'সংশোধিত নাগরিকত্ব আইন'-সিএএ বিল পাস করিয়েছিল মোদি সরকার। ওই আইনের আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিক (হিন্দু শিখ খ্রিষ্টান, জৈন, পার্সি, বৌদ্ধ) সংশ্লিষ্ট দেশের ধর্মীয় উৎপীড়নের কারণে যদি ভারতে আশ্রয় চান, তাহলে তাদের আশ্রয় দেবে ভারত সরকার।

ভারতের সংসদের দু’কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) পাস হওয়ার পরে ভারতের রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে।

এই আইনে অবশ্য মুসলমানদের কথা উল্লেখ করা হয়নি এবং মুসলিম অভিবাসীদের জন্য একই যোগ্যতার সুবিধা দেওয়া হয়নি। আর এই নিয়েই বাধে বিতর্ক।  

ভারতের সংসদে এ আইন পাস হওয়ার পর থেকে বিরোধীদলগুলো এর সমালোচনা করছে।  

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর