মিশিগান প্রাইমারিতে জিতলেন বাইডেন ও ট্রাম্প

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাইমারি বা ককাস নির্বাচনগুলোকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
 
মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই জয়ের মধ্য দিয়ে এই দুই নেতা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন। 

মিশিগান প্রাইমারিতে বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যু বাইডেন প্রশাসন যেভাবে আচরণ করছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির ভোটারেরা। বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে ‘অনিশ্চিত বা আনকমিটেড’ বলে কাস্ট করেছেন। 

বাইডেনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দলের আরেক প্রার্থী নিক্কি হ্যালির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মিশিগানে হারলেও নিক্কি হ্যালি ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

মার্কিন গণমাধ্যম বলছে, মিশিগান অঙ্গরাজ্যে আরব দেশগুলো থেকে আসা নাগরিকদের সংখ্যা অনেক বেশি। তিন লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দার এ অঙ্গরাজ্যে যারা বসবাস করেন তাদের অধিকাংশের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা। ফলে মিশিগানে বিপাকে পড়েছে বাইডেনের দল।  

প্রাইমারি কী? 

দলের নেতা-কর্মী-সমর্থকদের সরাসরি ভোটে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রে প্রাইমারি বলে। সাধারণত রাজ্য পর্যায়ে প্রাইমারি নির্বাচন হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ৩৪ রাজ্য রয়েছে। এই প্রক্রিয়ায় সাধারণ নির্বাচনের মতোই একজন প্রার্থী বিজয়ী হন। যে প্রার্থী বেশির ভাগ প্রাইমারি ও ককাসে বিজয়ী হন, দলের চূড়ান্ত মনোনয়ন শেষ পর্যন্ত তিনিই পান।

তবে সব রাজ্যে একই নিয়মে প্রাইমারি হয় না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চার ধরনের প্রাইমারি ব্যবস্থা আছে।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর