পুলিশের বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের ঘেরাও কর্মসূচি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

বুধবার দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটায় গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।

এদিকে পুলিশের দাবি, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজন সদস্যকে আহত করেছে বিক্ষোভকারীরা।  

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক থেকে অর্থ লোপাট ও পাচারের প্রতিবাদ এবং চলমান সরকার ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় গণতন্ত্র মঞ্চ।

জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে সচিবালয়ে সামনে যাওয়ার সময় জিপিও মোড়ে গিয়ে পুলিশের ব্যারিকেডে পড়ে বিক্ষোভকারীরা।

গণতন্ত্র মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েক জনকে পুলিশ মারধর করে এবং একজনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঞ্চের নেতাদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে।

তবে পুলিশ বলছে, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করছেন তারা। বিক্ষোভকারীরা অহেতুক তাদের উপর হামলা করেছে। হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।

ঘটনার সময় জিরো পয়েন্ট থেকে হাইকোর্ট অভিমুখী সড়ক আধ ঘণ্টারও বেশি বন্ধ থাকে। 

আরবি
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পল্লবীতে শিশু রামিশা হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকে’ও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর