ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। কখন ট্রেনের ইঞ্জিন সচল হবে তা নিশ্চিত করতে পারেনি কতৃপক্ষ।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন সকাল সাতটার দিকে ছেড়ে আসে। ট্রেনটি মির্জাপুর উপজেলার মহেড়া ট্রেন স্টেশনের কাছাকাছি এলে ট্রেন লাইনের উপর হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এই ট্রেন রুটের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্বপ্রান্ত স্টেশন, মহেড়া, মির্জাপুর, কালিয়াকৈর, সফিপুর এবং গাজীপর স্টেশনে উত্তর বঙ্গগামী কয়েকটি ট্রেন আটকা পরেছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাষ্টার মো. রাকিবুল ইসলাম জানান, মহেড়া স্টেশনের উত্তর পাশে ট্রেন লাইনের উপর ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের ইঞ্জিন সচল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল করতে পারছে না। ট্রেনের ইঞ্জিন সচল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।


 

এআর
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর