অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের সাত ধাপ উন্নতি

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক থিংক ট্যাংক হিসেবে পরিচিতি হেরিটেজ ফাউন্ডেশন।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে ১১৬তম স্থানে উঠে এসেছে। 

এতে বলা হয়, ২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসাবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আর ‘নিপীড়িত অর্থনীতির’ ক্যাটাগরিতে রয়েছে মালদ্বীপ (১৫৭), শ্রীলঙ্কা (১৪৯) ও পাকিস্তান (১৪৭)। অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের থেকে বহু পিছিয়ে রয়েছে এই দেশগুলো। 

২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় ভুটানের পরেই রয়েছে বাংলাদেশ। ভুটানের অর্থনৈতিক স্বাধীনতার সূচক একশোর মধ্যে ৫৪ দশমিক ৪, যা গত বছরও একই ছিলো। তখন বাংলাদেশ অবস্থান ছিলো ১২৩তম।  

বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ হিসাবে এবার প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। আর এরপরই রয়েছে আয়ারল্যান্ড, তাইওয়ান ও লুক্সেমবার্গ। 

উত্তর কোরিয়া, কিউবা, ভেনিজুয়েলা, সুদান ও জিম্বাবুয়ে রয়েছে তালিকার তলানিতে। এই দেশগুলোতে অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে কম। 

হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতার পক্ষের অন্তর্নিহিত ধারণা হচ্ছে, ব্যক্তির নিজস্ব চাহিদা ও আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে ভালোভাবে জানা। পাশাপাশি তাদের নিজস্ব জীবনধারা; যা সরকার বা টেকনোক্র্যাট অভিজাতদের বদলে ব্যক্তির নিজস্ব দর্শন ও অগ্রাধিকারে পরিচালিত হয়। 

বাংলাদেশের অর্থনীতি ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে ‘বেশিরভাগ অবাধ’ হিসাবে বিবেচিত হয়েছে হেরিটেজ ফাউন্ডেশনের কাছে। 

১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক। মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো- আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা। 

এছাড়া সম্পত্তির অধিকার, বিচারিক কার্যকারিতা, সরকারের সততা, করের বোঝা, সরকারি ব্যয়, রাজস্ব ব্যবস্থাপনা, ব্যবসা স্বাধীনতা, শ্রম স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, বাণিজ্য স্বাধীনতা, বিনিয়োগের স্বাধীনতা ও আর্থিক স্বাধীনতা- এই ১২টি বিভাগও দেখা হয় মূল্যায়নের সময়। এই বিভাগগুলোর ফল যোগ করে প্রস্তুত করা হয় সামগ্রিক অর্থনৈতিক স্বাধীনতা স্কোর। 

আরবি
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর