বেইলি রোডে আগুন

জ্বলতে থাকা ভবন থেকে ৬৫ জন জীবিত উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১২:৩৪ এএম

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকে পড়া ৬৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে।

আহতরা হলেন- বাবুর্চী দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০) ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩) রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ইমরানসহ (১৪) ১২ জন। 

ঢামেক হাসপাতাল এর জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েক জনের পা ফ্যাকচার হতে পারে আমরা এক্সরে করার পর বলতে পারবো।

আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাত তলা থেকে তার বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্টুরেন্টের বাবুর্চির কাজ করেন। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ভবনটি ছয়তলা। দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। এছাড়া বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে কয়েকজনকে উদ্ধার করেছে। অনেক ছাদে আটকা পড়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর