বীমা মানুষের জীবনকে ঝুঁকিমুক্ত করতে সাহায্য করে: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১২:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীমার প্রকৃত দাবিদার যেন স্বল্প সময়ে বীমা কোম্পানির কাছ থেকে তাদের দাবি বুঝে পায় সেটি নিশ্চিত করতে হবে।

'করব বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এমন প্রতিপাদ্য নিয়ে দেশে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বীমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে বর্তমানে মোট ৮১টি বীমা কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। বীমার আওতায় এসেছে ১ কোটি ৮২ লাখ মানুষ। বীমা খাতের সার্বিক উন্নয়ন ও বীমা সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর দেশে পালিত হয়ে থাকে জাতীয় বীমা দিবস।

বীমা খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বীমা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের জীবনকে ঝুঁকিমুক্ত করতে সাহায্য করে। বঙ্গবন্ধু বীমা প্রতিষ্ঠানে কাজ করেছেন। পাকিস্তান আমলে নানা বাঁধার মধ্যেও বঙ্গবন্ধু এই বীমার কাজের জন্য দেশের নানা জায়গায় ঘুরে রাজনৈতিকভাবে মানুষকে সংগঠিত করেছেন। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার এই খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তবে সাধারণ মানুষ এখনো বীমার বিষয়ে সচেতন নয়। 

সরকার প্রধান বলেন, অনেকেই অসাধু উপায়ে বীমার সুবিধা নিয়ে থাকেন। তাদের বিষয়ে সচেতন হতে হবে।

এসময় বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষের প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করায় এমন দুর্ঘটনা ঘটেছে। এসময় ভবনটির নির্মাণ কাজের ত্রুটি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বীমা নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা বীমা প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এআর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর