বীমার আওতায় এসেছে মাত্র এক কোটি ৭১ লাখ মানুষ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

১৭ কোটি মানুষের মধ্যে মাত্র এক কোটি ৭১ লাখ মানুষ এসেছে বীমার আওতায়। যদিও দেশে লাইফ ও ননলাইফ বীমা প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৮২টি। গেল দু’বছরে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করার হার ৪ শতাংশ বাড়ায় ফিরেছে আস্থা। তবে সংশ্লিষ্টদের অভিযোগ, বীমা দাবি পরিশোধে ব্যর্থ দশ বারোটি প্রতিষ্ঠানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বীমাখাত। আশার কথা, জাতীয় বীমা দিবসে ব্যাংক ইসুরেন্স চালু হওয়ায় অর্থনীতিতে অবদান বাড়বে এই খাতের। 

দুর্ঘটনাসহ মানুষের জীবনের ঝুঁকি গ্রহণ করে বীমা ব্যবসা পরিচালনা করে জীবন বীমা কোম্পানি। বর্তমানে দেশে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা ৩৬টি। 

ব্যাংক ঋণ, কারখানা ও ভবন, যানবাহন, অগ্নি দুর্ঘটনাসহ পণ্য আমদানি-রপ্তানির বীমা করে নন লাইফ বা সাধারণ বীমা কোম্পানিগুলো। বর্তমানে নন লাইফ বিমা কোম্পানির সংখ্যা ৪৬টি। সরকারি দু'টিসহ মোট ৮২টি বীমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

জাতীয় বীমা দিবসের এবারের প্রতিপাদ্য; করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, বাস্তবায়নে কতটা এগুতে পারলো বীমাখাত?

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য নজরুল ইসলাম বলেন, নিয়মের মধ্যে আনার জন্য আমরা ১০টি বিধি, ২০টি প্রবিধি এবং তিনটি গাইডলাইন প্রণয়ন করেছি। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বীমা দাবি পরিশোধের ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পর্যায়ক্রমে বীমা পরিশোধ বাড়ছে। 

পরিচালকদের দুর্নীতি ও অনিয়মের কারণে ১০ থেকে ১২ টি জীবন বীমা কোম্পানির গ্রাহকরা মেয়াদ শেষেও বিমা দাবির টাকা পাচ্ছে না। যার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বীমাখাতে। 

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বলেন, এখন বীমা দাবি প্রতিশোধ বেশি হচ্ছে। মানুষের আস্থাও দিন দিন বাড়ছে। কয়েকটি কোম্পানি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।  

মেঘনা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, বোর্ডকে এবং এমডির নেতৃত্বে কর্মচারীদের সজাগ থাকতে হবে।  

দেরিতে হলেও ব্যাংকগুলো এজেন্ট হিসাবে সব ধরনের বীমার পলিসি বিক্রি বা ব্যাংক ইন্স্যুরেন্স চালু করেছে। বীমার সাথে ব্যাংক যুক্ত হওয়ায় নতুন আশা দেখছেন এই খাত সংশ্লিষ্টরা।

 

আরবিএস
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর