পাকিস্তানে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন শাহবাজ ও আইয়ুব

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৮:২১ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের নির্বাচনে, পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআই মহাসচিব ওমর আইয়ুব মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন জাতীয় পরিষদের সচিব। রোববার স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির জাতীয় পরিষদের নেতা নির্বাচনে গোপন ভোটাভুটি হবে।

শনিবার, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) যথাক্রমে শাহবাজ এবং আইয়ুবের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে।

মুতাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবাই পিএমএল-এন-এর প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে শাহবাজ শরীফ যে আবারও সরকার প্রধান হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে আইয়ুবের প্রতি রয়েছে শুধু ইমরানের প্রার্থীদের।

পিএমএল-এন নেতা ইসহাক দার, হানিফ আব্বাসি এবং পিপিপি নেতা খুরশিদ শাহ শাহবাজ শরীফের পক্ষে মনোনয়ন জমা দেন। সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্রের পক্ষে সাতজন এমএনএ প্রস্তাবক এবং অন্য সাতজন সমর্থন জানিয়েছে। এছাড়াও শাহবাজ দলের আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা সরদার আয়াজ সাদিক। ২৯১ ভোটের মধ্যে তিনি ১৯৯ ভোট পেয়েছেন। আর, তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট।

নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর গত ২৯ ফেব্রুয়ারি দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসে। অধিবেশনের শুরুতেই শপথ নেন পার্লামেন্টের নতুন সদস্যরা। শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ। এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর গঠন হবে নতুন মন্ত্রিসভা।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর