প্রবাসী আয়ে সুদিন ফিরছে

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৩৬ পিএম

দুই দিন কম হলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বেশি। অর্থাৎ ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা আবার গত বছরের ফেব্রুয়ারি মাসের চেয়ে ৩৮ দশমিক ৭৭ শতাংশ বেশি।

গত নভেম্বর থেকেই গড়ে ২০০ কোটি ডলার রেমিট্যান্স আসার কারণ বিশ্লেষণ করার চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক, এবিবি’নেতা ও অর্থনীতিবিদেরা।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রবাসী আয় খাতে সুদিন কি আবার ফিরলো? জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও এখাতে উচ্চ প্রবৃদ্ধি কি তাই ইঙ্গিত দিচ্ছে?

৩১ দিনের মাস জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিলো ২১০ কোটি ডলার। আর এবার লিপইয়ারে ২৯ দিনের ফেব্রুয়ারিতেও জানুয়ারির তুলনায় ৬ কোটি ৬০ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এটি ৬০ কোটি ডলার বা প্রায় ৩৮ শতাংশ বেশি।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি’র সাবেক নেতা এবং এমটিবির সিইও ও এমডি সৈয়দ মাহবুবুর রহমান বললেন, ফরেন এক্সচেঞ্জ নিয়ে শিথিল ও উৎসাহমূলক বিধিমালা এবং বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করার পদক্ষেপগুলো কাজ দিতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকও বলছেন, কিছুটা দেরিতে হলেও রেমিট্যান্স প্রবাহে আবার টেকসই ঊর্ধ্বমুখী ধারায় এসেছে। যা কেন্দ্রীয় ব্যাংক আর ব্যংকগুলোর তৎপরতারই ফসল।

তিনি বলেন, সরকার অনেকদিন ধরেই বৈধ পথে রেমিট্যান্স আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে- এখন তারই ধারাবাহিকতায় সুফল মিলছে।

আর্থিকখাতের এই বিশ্লেষক অর্থনীতিবিদ ফারুক মঈনউদ্দীন মনে করেন, এই ধারা ধরে রাখতে হবে। আর পাচার হওয়া অর্থও যদি এখন প্রবাসী আয় হিসেবে দেশে ফেরত আসে সেটিও খারাপের কিছু নয়।

২০২২-এ প্রবাসী আয় এসেছিলো ২ হাজার ১শ’ ৩০ কোটি ডলার। ২০২৩-এ তা ৩ শতাংশ বেড়ে হয় ২ হাজার ১শ’ ৯০ কোটি।

বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নতুন কোন দুর্ঘটনা না আসলে ২০২৪-এ রেমিট্যান্স প্রবৃদ্ধিতে বড় উল্লম্ফন আশা করছে সবাই।

 

একাত্তর/আরএ
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
প্রবাসী আয়ের ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসের প্রথম ২৪ দিনেই দেশে ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর