এআইআইবিকে বড় অংশীদার হিসেবে পেতে আগ্রহী বাংলাদেশ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশাল উন্নয়নযজ্ঞ বাস্তবায়নে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবিকে বড় উন্নয়ন অংশীদার হিসেবে পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এডিবির বিকল্প হিসেবে গড়ে উঠছে এআইআইবি। সংস্থাটি বাংলাদেশে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং আরো তিন বিলিয়নের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন এআইআইবির ভাইস চেয়ারম্যান রজত মিশ্র।

বৈঠকে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার বেসরকারিকরণ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআইআইবির ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে বাংলাদেশে আরো বড় আকারে দেখতে চাই।

‘গ্যাস পাইপলাইন প্রকল্প, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, বিতরণ লাইনে আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস মিটার, স্টোরেজ সিস্টেম, বায়ু ফুয়েল ইত্যাদি খাত ও উপখাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে,’ বলেন নসরুল হামিদ।

মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অগ্রযাত্রাই এআইআইবিকে আমাদের অংশীদার হিসেবে পেতে আগ্রহী।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৬০২ কিলোওয়াট ঘণ্টা হলেও আমরা দ্রুত ১৫০০ কিলোওয়াট ঘণ্টা করতে চাই। বিশাল কর্মযজ্ঞ-বিপুল বিনিয়োগ।

এ সময় এআইআইবির ভাইস চেয়ারম্যান বলেন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের অন্যতম অংশীদার বাংলাদেশ।

জ্বালানি মহাপরিকল্পনা ও রূপপুর সঞ্চালন ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, এআইআইবি বাংলাদেশে বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

এআইআইবির অর্থায়নে ৯৫ কোটি ৬৪ লাখ কোটি ডলারের চারটি প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আরো ছয়টি প্রকল্পের জন্য ৩০৬ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এদিনের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- এআইআইবির জ্বালানি বিশেষজ্ঞ হ্যারিভাসকার রাঙারাজন ও জ্যেষ্ঠ পরিবহণ বিশেষজ্ঞ ফরহাদ আহমেদ। এছাড়া জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবীর ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তানিয়া খান বৈঠকে অংশ নেন। 

আরবি
বিদায়ী বছরের শেষ দিকে এসে সুখবর পেলো বাংলাদেশ। বলা হচ্ছে, এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা অব্যাহত থাকলে ২০৩৮ সালের মধ্যে বিশ্বের ২০তম বড় অর্থনীতিতে পরিণত হবে। অর্থাৎ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর