পূর্ব লন্ডনে পুলিশ স্টেশনে আগুন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:০৫ এএম

পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণাত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার বিকেলে আগুনের সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন ১৭৫ জন ফায়ারসার্ভিসকর্মী। তারা ভবনের ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।

৩০টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন পাশের ভবনে ছড়ানো আগেই নিয়ন্ত্রণে আনা হয়।

স্কাই নিউজের খবরে বলা হচ্ছে, ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে।

আগুনের সংবাদ পাওয়ার পর লন্ডনের মেয়র সাদিক খান এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন, স্থানীয়দের ওই এলাকাটি আপাতত এড়িয়ে চলা উচিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রমফোর্ড রোডের ফরেস্ট গেটে পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারাই তখন দ্রুত জরুরি সেবা নম্বরে কল করেন।

নিউহ্যাম পুলিশের কমান্ডার কাইল গর্ডন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

একাত্তর/আরএ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর