২১৭ বার করোনার টিকা নিলেন জার্মান বৃদ্ধ!

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:২৩ পিএম

জার্মানির এক ষাটোর্ধ ব্যক্তি নিজ উদ্যোগে ২১৭ বার করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তবে এতে তার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে দেখা যায়নি। 

দ্যা ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত হয় এই চমকপ্রদ তথ্য। জানা গেছে, ২৯ মাসের মধ্যে ব্যক্তিগতভাবে ওই টিকাগুলো কিনে নিজের ওপর প্রয়োগ করেন ৬২ বছর বয়সী ওই ব্যক্তি। খবর বিবিসি’র।

ইউনিভার্সিটি অব আরলাজেন-নুরেমবার্গের গবেষক ড. কিলিয়ান শোবার জানান, প্রথমে খবরের কাগজ থেকে এ ঘটনার ব্যাপারে জানতে পারেন তারা। এরপর ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে তার ওপর বিভিন্ন পরীক্ষা করা হয়। 

আশঙ্কা করা হচ্ছিল যে বারবার টিকা নেওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের রোগ-প্রতিরোধী কোষগুলো দুর্বল হয়ে পড়বে। কিন্তু তার ওপর পরীক্ষা করে এমনটা দেখা যায়নি। এছাড়া তিনি কখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারও প্রমাণ পাওয়া যায়নি। 

তবে করোনাভাইরাস প্রতিরোধে এত বেশি টিকা নেওয়া বা ‘হাইপার-ভ্যাকসিনেশন’ এর পক্ষপাতী নন গবেষকরা। বর্তমান গবেষণা বলে, সাধারণ মানুষের জন্য তিনটি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজন অনুযায়ী টিকা নেওয়াই সবার জন্য নিরাপদ।

এর চেয়ে বেশি টিকার দরকার নেই, কারণ করোনার টিকা নেওয়ার পর বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

 

একাত্তর/জো
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর