এক বছরের মধ্যেই বায়ু দূষণ কমবে: পরিবেশ মন্ত্রী 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:৩২ পিএম

বিশ্বের অন্যতম দূষিত নগরী ঢাকায় বায়ু দূষণের মাত্রা আগামী এক বছরের মধ্যে অনেকটা কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

সাবের হোসেন বলেন, একশ দিনের কর্মসূচিতে বায়ু দূষণ রোধ করা সম্ভব নয়। তবে এই মুহূর্তে অগ্রাধিকার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা। আগামী এক বছরে বায়ু দূষণের মাত্রা অনেকটা কমানো সম্ভব নয়।

গত রোববারও ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

সকাল ১১টা ১৩ মিনিটে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিলো ঢাকা।

দেশব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড কর্মসূচি চলবে পাঁচ মাস ধরে। অংশগ্রহণের জন্য ১০ মে পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।

এ বছর সারাদেশে লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সব জেলায় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ও কলেজ দুই ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন।

জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। বিজয়ীদের জন্য থাকবে যথাক্রমে পাঁচ, তিন ও দুই লাখ টাকার পুরস্কার।

আরবি
সারাদেশে বায়ুদূষণ বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ মামলায় এ সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৯৪ লাখ ৭১ হাজার...
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু শুক্রবার (১৩ ডিসেম্বর) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম...
ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৫৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর