আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে: প্রতিমন্ত্রী পলক

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম

আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যে ছেলে আরেকজন মেয়েকে সম্মান দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, সে কখনও নিজেকে স্মার্ট হিসেবে দাবি করতে পারেন না। 

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

জুনাইদ আহমেদ পলক বলেন, পরিবারে একজন চাকরি করলে একটি পরিবারই স্বাবলম্বী হয়, কিন্তু কেউ উদ্যোক্তা হলে তার অধীনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আইটি সেক্টরে সবমিলিয়ে আমাদের ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তির সঙ্গে তারুণ্য ও মেধাকে কাজে লাগিয়ে আমাদের তরুণ-তরুণীরা দেশের চাহিদা মিটিয়ে উন্নত দেশের চাহিদানুযায়ী ফ্রিল্যান্সিং করবে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রমুখ।

অনুষ্ঠানে ২৬৫ জন নারীর হাতে হার পাওয়ার প্রকল্পের অধীনে ল্যাপটপ তুলে দেয়া হয়।

আরবিএস
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের...
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর