পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। মহিউদ্দিন আহমেদ (জগ প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।
পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অন্য প্রার্থীরা হলেন- মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)।
এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
জয়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি তাই মানুষ এর প্রতিদান আজ আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো।
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসিন
মসিক নির্বাচনে এগিয়ে টিটু