রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি: কাদের 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম

বাংলাদেশের বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে বিএনপি ক্রমাগত রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে প্রমাণিত যে, গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধি সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনিই শুধু বাংলাদেশের বাস্তবতা বোঝেন। যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। সে কারণেই তারা রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে।

বিএনপির সমমনারা যদি কোনো সন্ত্রাস করে, তার সাথে বিএনপির যোগসাজশ না থাকাটা অস্বাভাবিক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বলেন, সন্ত্রাস যেখানে আছে, সেখানে বিএনপিও আছে। বিএনপি সন্ত্রাসী দল, এটা শুধু দেশে না বিদেশেও প্রমাণিত।

এসময় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। বলেন, মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে হবে। এটাতো মামা বাড়ির আবদার না।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যেরকম মন্তব্য করেছে, ইউরোপীয় ইউনিয়নও অনেকটা সেইরকমই কথা বলেছে। নির্বাচনের পর সেসব দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কাজ করতে চেয়েছে।

নির্বাচনের মানদণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানদণ্ডের বিষয় একেকজনের কাছে একেকরকম। এই নির্বাচনের মানদণ্ড খারাপ হলে ইউরোপীয় ইউনিয়ন বা হোয়াইট হাউসে সেটার কথা বলতো। তারা একসঙ্গে কাজ করতে চাইতো না।

‘আমাদের মানদণ্ড ঠিকই আছে। বাংলাদেশের বাস্তবতার সাথে এই নির্বাচনের মানদণ্ড ঠিক আছে,’ যোগ করেন তিনি।

শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ আরো কয়েকটি স্থানীয় নির্বাচনের বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, কুমিল্লায় ভোটার উপস্থিতি কম হলেও উপ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে এবং সরকার কোনো হস্তক্ষেপ করেনি। দুএকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ।

অনেক জায়গায় বিএনপি নেতারাও এই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছে এবং সরকার কারো পক্ষে কোনো ধরনের প্রচারণা চালায়নি বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার কারো জন্য কোনো প্রচারণায় যোগ দেয়নি। তাই নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার মুখ বিএনপির নেই। যতো দোষ নন্দ ঘোষে’ আচ্ছন্ন মানসিকতায় তারা (বিএনপি) ভুগছে। তাই সেইরকম কথাই বলে।

সম্প্রতি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর। আর বর্তমানে সেখানে চিকিৎসার জন্য রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সিঙ্গাপুর হাসপাতালে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে মির্জা ফখরুল বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত; কারো সঙ্গেই দেখা হয়নি।

এদিকে রোজার সময় ব্যবসায়ীসহ সবাইকে সংযম মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেজুর না খেয়ে বরই খাওয়ার কথা যিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত মতামত। কথায় কথায় বলে ফেলেছেন; এটা দলের বক্তব্য না।

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর