রাজধানীর পৃথক জায়গা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম

রাজধানীর পৃথক দুই জায়গা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

রোববার সকালে পল্টনের গুলিস্তানে ও দক্ষিণ খানের কসাই বাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পল্টন থানাধীন গুলিস্তান পাতাল মার্কেটের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী (৬০) গুরুতর আহত হন। পথচারী রাসেল তাকে উদ্ধার করে সকাল ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন কসাইবাড়ি রেলগেটের সামনে দিয়ে রাস্তা পারের সময় অটোর ধাক্কায় অজ্ঞাত এক নারী (৪০) গুরুতর আহত হন।

পরে অটো চালকই তাকে উদ্ধার করে কুয়েত বাংলা মৈত্রী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানিয়েছেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা অটো চালক মোস্তাকিনকে আটক করেছে পুলিশ।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর