ইউরোপীয় চার দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা চারটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে চুক্তির ফলে ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় বাণিজ্যমন্ত্রী।

নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন নিয়ে গঠিত ইএফটিএর সঙ্গে রোববার এই চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর বিবিসি’র।

১৬ বছর আলাপ-আলোচনার পর এ চুক্তি করল দুই পক্ষ। এমন এক সময় এই ঘোষণা এলো, যখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং যুক্তরাজ্য গত দুই বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই ইএফটিএর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করল নয়াদিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার এক বিবৃতিতে বলেছেন, এই ঐতিহাসিক চুক্তি অর্থনৈতিক উন্নতি ও তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি করতে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন। আগামী দিনগুলো আরও সমৃদ্ধি ও সব পক্ষের প্রবৃদ্ধিসহ ইএফটিএ দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করবে।

চুক্তির আওতায় চারটি দেশের পণ্যের ওপর বেশিরভাগ আমদানি শুল্ক প্রত্যাহার করবে ভারত। বিনিময়ে আগামী ১৫ বছর ভারতে বিনিয়োগ করবে দেশগুলো। ওষুধ, যন্ত্রপাতি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চুক্তিটি কার্যকরের আগে ভারত ও চারটি ইউরোপীয় দেশকে তা অনুস্বাক্ষর করতে হবে।

এক বিবৃতিতে ইএফটিএ জানিয়েছে, এই চুক্তি ভারতীয়দের জন্য শুল্ক প্রক্রিয়াকে সহজ করবে এবং ভারতে ইএফটিএর বাজার সম্প্রসারণে সাহায্য করবে। ভারত এবং ইএফটিএভুক্ত এই চার দেশ চুক্তি কার্যকর হওয়ার আগে বর্তমানে তা পর্যালোচনা করে দেখবে। সুইজারল্যান্ড আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করছে।

এ বছর ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। মোদি সরকার ইতোমধ্যে অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে।

এদিকে, যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনোচ গত সপ্তাহে জানিয়েছেন, ভারতে নির্বাচনের আগে ব্রিটেন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে, তবে তা চ্যালেঞ্জিং হবে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর