জলদস্যুরা সোমালিয়ারই কিনা, সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৩:২১ পিএম

ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করা জলদস্যুরা সোমালিয়ার কিনা, তা নিয়ে নিশ্চিত নন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে কবির গ্রুপের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’।

এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে সকালে জানান নৌ পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

দুপুরে নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই জলদস্যু কি সোমালিয়ার নাকি অন্য কোনো দেশের, তা সরাসরি বলা যাবে না। তবে অঞ্চলটি সোমালিয়ার মধ্যে।’

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্ব দিকের মহাসাগরে কয়েকটি স্পিড বোট ও মাছ ধরার বড় নৌকা নিয়ে সশস্ত্র দস্যুরা জাহাজে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। জিম্মি করে ফেলে এর ২৩ নাবিককে।

কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, জাহাজটি সোমালিয়া কোস্টের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সোমালিয়া কোস্ট থেকে এখনও ৪১০ নটিক্যাল মাইল দূরে রয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঘটনা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।। তারা কাজ করছে কীভাবে নিরাপদে নিয়ে আসা যায়।  

জাহাজটি জলদস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভালো কোনো সংবাদ এলেই তা জানানো হবে।

‘আন্তর্জাতিক যে উইংগুলো আছে, তারা সমন্বিতভাবে কাজ করছে। ভারতের সাথেও কথা হয়েছে। তারা কীভাবে সহায়তা করবে, সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে,’ যোগ করেন নৌ প্রতিমন্ত্রী।

এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান দস্যুদের কবলে পড়ার পর স্ত্রীকে এক বার্তা পাঠিয়ে জানিয়েছেন, টাকা না দিলে আমাদেরকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে দস্যুরা।

এ বিষয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, তাদের হত্যা করার কোনো হুমকি দিয়েছে কিনা, এমন তথ্য আমাদের কাছে নেই।

‘জলদস্যুদের সাথে যোগাযোগ করার কিছু সংগঠন আছে। সবার সহযোগিতা নেয়া হবে,’ উল্লেখ করে তিনি বলেন, ২৩ জন নাবিকের জীবন নিরাপদ রাখা এবং নিরাপদে নিয়ে আসা হলো প্রথম কাজ।

খালিদ মাহমুদ বলেন, দস্যু আর মানুষ এক জিনিস নয়। নিদিষ্ট সময় বলে দেয়া যাবে না যে, কবে মুক্ত করা যাবে।

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের একটি জাহাজ হলো এমভি আবদুল্লাহ। ২০১০ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মণি ছিনতাই করে করে সোমালি জলদস্যুরা। ওই জাহাজটিও ছিলো কবির গ্রুপের।

সে সময় দরকষাকষি করে চুক্তির মাধ্যমে ২৫ নাবিকসহ জাহাজটি ছাড়িয়ে আনে মালিকপক্ষ। তবে চুক্তির শর্ত কখনোই প্রকাশ করা হয়নি।

আরবি
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর