পাট খাতে অবদান রাখায় সম্মাননা পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

পাট খাতে বিশেষ অবদান রাখায় এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

পাটখেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

যারা পুরষ্কার পেলেন:

১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক ক্যাটাগরিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম আলমগীর সাঈদের হাতে।
২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক পান কুষ্টিয়ার ভেড়ামারার শাহনুর আলম সান্টু।
৩. সেরা পাট উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে পাবনার সুজানগরের মো. হারুনুর রশিদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মো. উজ্জ্বল হোসেন।
৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে জনতা জুট মিলস লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার (সিওও) হেলাল আহমেদ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
৫. পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুশীল কুমার দাস গ্রহণ করেন সম্মাননা স্মারক।
৬. পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে টিমেক্স জুট মিলস লিমিটেডের পক্ষে এমডি তাপস প্রামাণিক সম্মাননা স্মারক গ্রহণ করেন।
৭. পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মিলের পরিচালক (অপারেশন) গোলাম মুর্শিদ বাপ্পি।
৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন করিম জুট স্পিনার্স লিমিটেডের এমডি জাহিদ মিয়া।
৯. বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডির পক্ষে সম্মাননা স্মারক হাতে পান তৌহিদ বিন আবদুস সালাম।
১০. বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে মনির জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের স্বত্বাধিকারী হাসিনা বেগমের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিওও মো. মহিউদ্দিন।
১১. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা স্মারক গ্রহণ করেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের রাশেদুল করিম মুন্না।

অনুষ্ঠানে পাট সংশ্লিষ্ট অংশীজনদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

পাট দিবস উপলক্ষ্যে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রতিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর