নোঙর ফেলেছে আবদুল্লাহ, দস্যুরা যোগাযোগহীন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:৫৯ পিএম

জলদস্যুরা ছিনতাই করার প্রায় ৪৮ ঘণ্টা পর কয়েকশো মাইল পথ পাড়ি দিয়ে সোমালিয়া উপকূলে নোঙর করেছে ভারত মহাসাগরে থেকে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।

তবে নাবিকদের জিম্মি করে জাহাজ ছিনতাই করার সশস্ত্র জলদস্যুদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম।

কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার সোমালি জলদস্যুদের কবলে পড়ে কবির গ্রুপের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’।

ভারত মহাসাগরে কয়েকটি স্পিড বোট ও মাছ ধরার বড় নৌকা নিয়ে সশস্ত্র দস্যুরা জাহাজে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। জিম্মি করে ফেলে এর ২৩ নাবিককে।

অস্ত্রধারীরা জাহাজের ডেকে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপরই মোগাদিসুর উপকূল থেকে ৬০০ কিলোমিটার পূর্বে থাকা এমভি আবদুল্লাহ গতিপথ পরিবর্তন করে সোমালিয়া উপকূলের দিকে অগ্রসর হতে থাকে।

বৃহস্পতিবার নাবিক ও ক্রসহ অপহৃত জাহাজ উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দফতর প্রধান এবং বাণিজ্যিক জাহাজ মালিক ও অফিসার্স অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে।

তবে জাহাজ ছিনতাইয়ের পর থেকেই দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মূল কোম্পানি কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

এরপর মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম বলেন, জাহাজটি সোমালিয়া কোস্টে নোঙর করেছে। তবে এখনো জলদস্যুদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

‘তাদের দাবি দাওয়া নিয়ে এখনো জানা যায়নি। তবে জানলেও কৌশলগত কারণে এসব জানানো যাবে না,’ যোগ করেন তিনি। 

একই বৈঠক থেকে বেরিয়ে নৌ পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, এরি মধ্যে বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে।

‘জলদস্যুদের কবলে থাকা জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করেছে। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা এখন যোগাযোগ করবে,’ বলেন তিনি।

আর সংবাদ প্রকাশে সাংবাদিকদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম। বলেছেন, নিউজ প্রচারের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে। এমন কিছু করা যাবে না যেটা দেখে জলদস্যুরা আরো বেশি দাবিদাওয়া করুক।

এদিকে বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, সেকেন্ড পার্টির মাধ্যমে সরকার যোগাযোগের চেষ্টা করছে।

দশ বছর আগেও আরব সাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিলো কবির গ্রুপেরই জাহাজ ‘এমভি জাহান মনি’। নানা দর কষাকষি করে তিন মাস ১০ দিন পর সেই জাহাজ ও জিম্মি নাবিকদের দেশে ফেরানো হয়েছিলো। 

সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের একটি কৌশল হলো জাহাজ নিজেদের আয়ত্তে নিয়ে সেফ জোন তৈরি করে। তারপর সেখান থেকে নিজেদের ডিমান্ড জানায়। এখন পর্যন্ত জলদস্যুরা কোনো ডিমান্ড আমাদের জানায়নি।

আরবি
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। এতো কম সময়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের নজির খুবই কম আছে। দস্যুদের ওপর এক...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর