অবন্তিকার মৃত্যুর ঘটনায় শিক্ষকের পর সহপাঠী আটক

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটকের পর এবার অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় আটক করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে। 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দুইজনকে নজরদারিতে রাখা হয়েছিল। তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

এর আগে শুক্রবার রাতে কুমিল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। তার কিছু সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি, সেখানে সহপাঠী আম্মান সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে দায়ী করে যান নিজের মৃত্যুর জন্য।

দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী।

এ ঘটনায় শনিবার বিকেলে অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হলে সোমবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তারা ফাইরুজ অবন্তিকার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন।

অন্যদিকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্যের নির্দেশে অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি ও অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার করেছে।

আরবিএস
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত আটটা পর্যন্ত ভোট গোনা শুরু হয়নি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর