গাজার ক্ষুধার্ত শিশুদের নিয়ে ব্যঙ্গচিত্র, তোপের মুখে ফরাসি পত্রিকা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:২৮ এএম

১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক ও সমালোচক জঁ পল সার্ত্রে বলেছিলেন, কোনো লেখকেরই প্রাতিষ্ঠানিক পুরস্কার বা সম্মাননা গ্রহণ করা উচিত নয়। কারণ এ জাতীয় সম্মাননা লেখকের জন্য আপসকামিতার জন্ম দেয়। ওই ঘটনার ঠিক ৬০ বছর পর ২০২৪ সালে সার্ত্রের নিজ হাতে গড়ে তোলা ফরাসি পত্রিকা লিবারেসিউন আপসকামিতার চূড়ান্ত পরিচয় দিয়েছে। এবার সরাসরি গণহত্যার পক্ষে দাঁড়িয়েছে পত্রিকাটি। 

সম্প্রতি গাজার ক্ষুধার্ত শিশুদের প্রতি পরিহাসমূলক কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে লিবারেসিউন। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পত্রিকাটি।

সামাজিক মাধ্যমে পত্রিকাটিকে এরইমধ্যে জায়নবাদী আখ্যা দিয়েছেন নেট নাগরিকরা। বয়কটের ডাক দিয়ে অনেকেই পশ্চিমা বিশ্বের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ কথা সত্য যে, বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে বিশ্বে ফ্রান্সের জুড়ি মেলা ভার। কিন্তু গণহত্যার মতো বিষয়ে সে বাকস্বাধীনতার সীমা-পরিসীমার কতদূর? সে প্রশ্নও রেখেছেন অনেকে। 

গেলো ১১ মার্চের ওই কার্টুনে দেখানো হয়েছে, চলতি রমজান মাসে এক ফিলিস্তিনি নারীর পাশে বসে রয়েছে তার শিশু। ক্ষুধার কষ্টে তার জিভ বেরিয়ে এসেছে। অন্যদিকে এক ক্ষুব্ধ ফিলিস্তিনি পুরুষ কয়েকটি ইঁদুরের পেছনে ছুটছেন যাদের মুখে রয়েছে হাড়। ওই পুরুষের মুখ থেকে লালা ঝরছে। এই পুরুষ চেষ্টা করছেন ইঁদুরগুলোর মুখ থেকে হাড়গুলো সংগ্রহ করতে। কিন্তু ওই ফিলিস্তিনি নারী পুরুষটিকে বলছেন, যেহেতু রমজান মাস তাই সূর্যাস্তের আগে এই কাজ না করতে। অর্থাৎ মাগরিবের আযান বা সূর্যাস্তের সময় ইফতার শুরু হবে। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে বলছে, লিবারেসিউন-এর প্রধান সম্পাদক দাউ এলফোন অতীতে দখলদার ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন। আর পত্রিকাটির বর্তমান মালিক প্যাট্রিক ড্যারহি একজন ফরাসি-ইসরাইলি ধনকুবের।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা অনেক দেশই ইসরাইলি গণহত্যার পক্ষে দাঁড়িয়েছে। ইসরাইলকে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। একদিকে ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদ, অন্যদিকে গাজার জনগণের প্রতি চূড়ান্ত অবজ্ঞা, সব মিলে নৈতিক অধঃপতন হয়েছে এসব দেশের অধিকাংশ গণমাধ্যমের।  

তারা আরও বলছেন, গাজাবাসীর ওপর দখলদার ইসরাইলের বর্বরতা ও গণহত্যা যখন সব ধর্মের অনুসারী বিশ্ব-জনমতকে গভীরভাবে ব্যথা-ভারাক্রান্ত করছে, ঠিক তখন ক্ষুধার্ত গাজাবাসীকে নিয়ে এ ধরনের পরিহাস ও কটাক্ষ ইসরাইলি চক্রের দোসরদের পাশবিক চেহারাকে আবারও স্পষ্ট করেছে। 

যদিও এক্ষেত্রে লিবারেসিউন এক নয়, বা এবারই প্রথম নয়, এমন উপহাস আগেও পেয়েছে গাজার শিশুরা। এর আগে আরেক আলোচিত ফরাসি কার্টুন ম্যাগাজিন শার্লি এবদোও একইভাবে গাজার শিশুদের বিপক্ষে গিয়ে ইসরাইলি গণহত্যাকে সমর্থন দিয়েছে। প্রায় একই ধরনের কার্টুন প্রকাশ করেছিলো ম্যাগাজিনটি।

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর