সংকটেও বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:০০ এএম

করোনায় ধাক্কা খেলেও ২০২২ সাল থেকে আবার বিশ্বায়নের ধারায় বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা রয়ে গেছে। শুধু তাই নয়, ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস রিপোর্টের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা-ইসরায়েল সংঘাত আর চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যেও ২০২৪ সালেও বাণিজ্য ও বিনিয়োগে বিশ্বায়নের ধারা অব্যাহত থাকবে।

২০২৩ সালে বিশ্ব অর্থনীতি গতি ধীর ছিলো তবে ২০২৪ সালে সেই ধারা থাকবে না। চলতি বছর বিশ্ব অর্থনীতির গতি দারুণভাবে বাড়বে বলে বলা হয়েছে ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস রিপোর্ট।

সংস্থাটির মতে কর্পোরেট বিশ্বায়ন বাড়ছে, বিভিন্ন দেশের কোম্পানিগুলি তাদের গ্লোবাল ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। এক দেশের সঙ্গে অন্য দেশের লেনদেনও আবার বাড়ছে।

ডিএইচএল এর অ্যানালিস্ট ও ইকনোমিস্টরা বলছেন, ক্রমবর্ধমান এই বিশ্বায়ন অব্যাহত থাকবে। তাদের হিসেবে ১৪৩টি দেশ বিশ্ব অর্থনীতিতে আরও বেশি সংযুক্ত হয়েছে, যেখানে সংযোগে দুর্বল হয়েছে মাত্র ৩৮টি দেশ। রিপোর্টে সিঙ্গাপুরকে বিশ্বায়নের ক্ষেত্রে শীর্ষস্থানে রাখা হয়েছে।

ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস রিপোর্ট বলছে, ইউরোপ বিশ্বের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত অঞ্চল। তার পরেই আছে উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেলেও সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনও মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনও চিহ্নমাত্র নেই।

কিয়েভ এ ব্যাপারে একরোখা যে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা বজায় থাকতে হবে এবং তারা রাশিয়ান সৈন্যদের হটিয়ে দেবে। অন্যদিকে, মস্কো তাদের অবস্থানে অনড় যে ইউক্রেন যথাযথ রাষ্ট্র নয় এবং তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলবে।

হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। বিবিসি বলছে, এ যুদ্ধ মারাত্মক পর্যায়ে ছাপিয়ে পড়ারও সম্ভাবনা আছে।

একাত্তর/আরএ
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমায় ও আগস্ট থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন বাড়াতে পারে, এমন খবরে তেলের বাজারে স্বস্তি ফিরেছে। 
করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তারপর হামাস-ইসরাইল সংঘাতের প্রভাবে অস্থির মধ্যপ্রাচ্য। যার বড় প্রভাবে আবারও বড় ধরনের সংকটে বিশ্ববাণিজ্য। এবার আরেক সংকট। বিশ্বের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর