টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির এক বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
সোমবার রাত ৯টায় দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকা ত্রুটির কারণে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মাটিরাঙ্গায় হৃদয় ত্রিপুরা হত্যার রহস্য উদঘাটন