পেঁয়াজের দামে ব্যাপক পতন 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:২১ এএম

কৃষকের পেঁয়াজ বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাপক দরপতন শুরু হয়েছে। গত পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৪৫ টাকা।

ভারত থেকে পেঁয়াজ আমদানির অন্যতম বন্দর দিনাজপুরের হিলিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, চারদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৮০ টাকা কেজি দরে, সেই পেঁয়াজই মঙ্গলবার বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে।

বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল হোসেন বলেন, দেশে হালি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই চাহিদার কারণে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে।

এদিকে পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোতেও তীব্র গতিতে দাম  কমছে পেঁয়াজের।

বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কয়েকদিনের ব্যবধানে পাবনায় পেঁয়াজের দাম মানভেদে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা কমেছে। সেই হিসাবে প্রতিমণে কমেছে দেড় হাজার টাকার বেশি।

সপ্তাহখানেক আগেও যে পেঁয়াজ ২ হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা মন বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ বর্তমান বাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।

আরবি
সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে উদ্বেগের জেরে সোমবার (৯ মার্চ) ইউরোজোনের সরকারি বন্ডের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এতে বন্ডের মুনাফার হার বা ‘ইয়েল্ড’ গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার সকালে সামান্য বাড়লেও টানা তিন সপ্তাহ পতনের পথেই রয়েছে দাম। এর অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনে দুর্বল চাহিদা। এছাড়া গাজায়...
ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পুঁজিবাজার কয়েকদিন স্থিতিশীল থাকলেও আবার ফিরেছে পতনের ধারায়। আর এতে মার্জিন ঋণের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর