যত দুর্ভোগ ফেরি আর লঞ্চে, ঘরে ফেরা মানুষের ঢল

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৮:০৪ এএম

কোরবানি ঈদের এক দিন আগে ঢাকা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রামের পথে নেই কোন যানজট। ফলে কোন রকম দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরছেন ওই অঞ্চলের মানুষ। 

তবে, দেশের দক্ষিণাঞ্চলের প্রধান দুই ফেরিঘাটসহ গোটা সড়কই পরিণত হয়েছে ভোগান্তির আরেক নামে। ঈদ ঘনিয়ে আসায় শিমুলিয়া ও পাটুরিয়া দুই ঘাটেই ঘরমুখো মানুষের স্রোত।

সবগুলো ঘাট থেকেই চলাচল করছে যাত্রীবাহী লঞ্চ। তাই ফেরিতে মানুষের চাপ নেই। তবে আছে যানবাহনের তীব্র চাপ। ফলে ফেরি ও লঞ্চে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যবিধি। 

স্বজনেরা পাশে না থাকলে ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। তাই করোনা সংক্রমণের আতঙ্ক আর ঝুঁকিকে উড়িয়ে দিয়ে বাড়ির পথে ছুটে চলছেন লাখো মানুষ।

সোমবার (১৯ জুলাই) সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নামে মানুষের। গাদাগাদি করে লঞ্চে ওঠার সময় ছিলো না সামাজিক দূরত্ব, অনেকের মুখে ছিলো না মাস্কও।

১৫টি ফেরি চললেও ঘাটে এসে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনকে। আর ঘাটের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কাজ করছে পুলিশ। 

একইভাবে মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি এবং লঞ্চ ঘাটে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রীদের ভিড়। গাদাগাদি করে হুমরি খেয়ে ফেরিতে উঠছে মানুষ। 

সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্কও নেই অনেকের মুখে। করোনা সংক্রমণের ঝুঁকির কথা জানেন সবাই, কিন্তু মাস্ক না পরার জন্য রয়েছে ঠুনকো সব যুক্তি।

এদিকে গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত যানবাহনের চাপ বেশি। তবে মহাসড়কে নেই কোনো যানজট। 

সড়ক উন্নয়নে কাজ চলমান থাকা এবং বিভিন্ন জায়গায় ভাঙাচোরার কারণে গতি কমিয়ে চলতে হয় যানবাহনগুলোকে।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্ব পাড় পর্যন্ত কোথাও এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিলো না। মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও ফাঁকা রয়েছে। কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে হাজারো মানুষ। 


একাত্তর/আরএইচ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর