খ্যাতির বিড়ম্বনা; ক্ষতি কোটি টাকার গাড়ি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থ্যালাপ্যাথি বিজয়। পুরো ভারতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা। নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। গত সোমবার তাকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগীরা। কিন্তু প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখে মন শান্ত করতে পারেননি ভক্তরা। ছুটলেন তার গাড়ির পেছনে।

হোটেল পর্যন্ত বিজয়ের গাড়ির পেছনে ছুটতে থাকে হাজারো ভক্ত। জনসমুদ্রে রূপ নেয় সড়ক। তাদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার কোটি টাকার গাড়ির কাঁচ।

বিজয়কে দেখতে গিয়ে তার প্রিয় গাড়ির ক্ষতি করে ফেলেছে ভক্তরা। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গিয়েছেন অভিনেতা। সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।

বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়। কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়। বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এরপর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।

সম্প্রতি সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বিজয় থ্যালাপ্যাথি। খুলেছেন নতুন দল। সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা ‘লিও’তে দেখা গেছে অভিনেতাকে।

বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, জন্ম ২২ জুন ১৯৭৪। পেশাগতভাবে তিনি বিজয় নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক যিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন। বিজয় ইলায়াথ্যালাপ্যাথি বা থ্যালাপ্যাথি নামেও পরিচিত তিনি। বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন এবং সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তিনি একটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার জিতেছেন।

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর