একদিনে দুইবার কেঁপে উঠলো পাকিস্তান

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:২২ পিএম

পাকিস্তানে মঙ্গলবার মধ্যরাতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে। রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।

এদিকে পাকিস্তানভিত্তিক সামা টিভি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পরেই একই এলাকায় সকালে সাড়ে ৬টার দিকে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৩৬ কিলোমিটার গভীরে। 

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।  

চলতি বছরে এ নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে। 

এর আগে ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার, জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিলো দেশটিতে।

আরবিএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর