পুলিশকে তথ্য দেয়ায় নারীকে কোপালো কিশোরগ্যাং

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৫৬ পিএম

কিশোরগ্যাংয়ের সদস্যদের পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে এক নারীকে কুপিয়ে আহত করেছে তাদের সহযোগীরা।

বুধবার রাতে ওই নারীর বাসায় ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা।

আহত নারী সাথী বেগম (২৭) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর আইমাবাদ গ্রামের মো. নিজাম ফকিরের মেয়ে। তিনি মাহাআলমের স্ত্রী। পরিবারের সাথে থাকতেন মোহাম্মদপুর রায়ের বাজার বাবরি মসজিদের পাশে।

ওই নারীর দাবি, সম্প্রতি কিশোরগ্যাংয়ের চার সদস্য ধরা পড়ে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে। ওই নারী তাদের ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ ওই দলের সদস্যদের। তারা ঘটনার দিন ওই নারীর ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে এবং মূল্যবান জিনিস ও গলার চেইন নিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ওই নারী চিকিৎসা নিচ্ছেন।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর