বরিশালে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

বরিশালে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার গৌরনদী ‍উপজেলার আশোকাঠী ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যাত্রীর নাম, পরিচয় জানা যায়নি।

প্রত‍্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসটি দ্রুত গতির ছিল। আশোকাঠী ব্রিজ পাড় হতেই গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। এসময় বাসটির ছাদ উড়ে যায় এবং সড়কের পাশে পুকুরে গিয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ এসে বাসের মধ‍্য থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বাসে থাকা ৩৫ থেকে ৪০ যাত্রীর মধ‍্যে সবাই কম বেশি আহত হলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২ যাত্রীকে। এদের মধ‍্যে বরিশালে পাঠানো চার জনের অবস্থা আশঙ্কাজনক।

একাত্তর/এসি
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর