টিকেট কালোবাজারি ঢালী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৯

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:৫৭ পিএম

কারসাজির মাধ্যমে সারা দেশে ট্রেনের টিকেট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতা মিজান ঢালী এবং সহজ ডটকমের এক কর্মকর্তাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ট্রেনের টিকেট, নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র।

রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ ওই ৯ জন ট্রেনের আগাম টিকেট কেটে দ্বিগুণ মূল্যে কালোবাজারি করে বিক্রি করতো বলে র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন- মূলহোতা মো. মিজান ঢালী, তার প্রধান সহযোগী, মো. সোহেল ঢালী, মো. সুমন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজালাল হোসেন, মো. রাসেল, মো. জয়নাল আবেদীন, মো. সবুর হাওলাদার ও নিউটন বিশ্বাস।

র‍্যাব বলছে, মূলহোতা মিজানের নেতৃত্বে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছিলো। ঢালী সিন্ডিকেটের সদস্যরা প্রতিদিন প্রায় ৫০০ টিকিট কেটে নিতো। আর এবারের ঈদের সময়ে তা হাজারে নেয়ার টার্গেট ছিলো।

মিজান দীর্ঘদিন ধরে রেলের টিকেট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করে আসছে। ২০০৩ সালে সে ডেফোডিলের কমলাপুর স্টেশন শাখায় পিয়ন হিসেবে যোগ দেয়।

সর্বশেষ ২০২০ সালে রেলওয়ে টিকেট বিক্রির জন্য সহজ ডটকমের সঙ্গে চুক্তি হলেও সেখানেও চাকরি শুরু করে মিজান।

জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে যে, দীর্ঘদিন টিকেট বিক্রির চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থাকায় সারাদেশব্যপী বিভিন্ন স্টেশনের সহজ ডটকমের অফিসের ও বড় বড় রেলওয়ে স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

আর এ সূত্র ধরেই সে বিভিন্ন স্টেশন থেকে কালোবাজারি চক্রের সদস্যদের সমন্বয়ে কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ টিকেট বিক্রি করতো। বিশেষ করে ঈদ, পূজা, সাপ্তাহিক ছুটিসহ বিশেষ ছুটির দিনকে উপলক্ষ্য করে ঢালী সিন্ডিকেট কারসাজির মাধ্যমে বিপুল টিকেট সংগ্রহ করতো।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রতিবছর ঈদের মৌসুমে দেশব্যাপী তারা আনুমানিক দুই থেকে তিন টিকেট কালোবাজারি করে বিক্রি করতো। আসন্ন ঈদেও একই পরিকল্পনা ফেঁদেছিল তারা।

আর অবৈধভাবে বিক্রি করা টিকেটের লাভের অংশ ভাগ হতো দুইভাবে। অর্ধেক অর্থ পেতো সহজ ডটকম ও রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারম্যানরা। আর অর্ধেক যেতো মিজান, সোহেলসহ চক্রের অন্য সদস্যদের কাছে।

এই অর্থ কখনো তারা নগদে আবার কখনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতো।

গ্রেপ্তার সোহেল সহজ ডটকমের অফিস সহকারী। মিজান তাকে আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে চাকরিতে ঢুকিয়েছিলেন। পরে সোহেলই ঢালী সিন্ডিকেটের অন্যতম সদস্য হয়ে ওঠে।

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর