প্রধানমন্ত্রীর সঙ্গে সায়মা ওয়াজেদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:২৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। এ সময়, দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। 

শুক্রবার সন্ধ্যায় গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷ বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিক প্রটোকল অনুযায়ী সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশ ও বৈশ্বিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন৷

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ডব্লিউ-এইচ-ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন গণভবনে৷
 
এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন ঢাকা সফরে আসা খ্যাতিমান ইতিহাসবিদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু৷ ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব শরৎচন্দ্র বসুর উত্তরাধিকারদের মধ্যে একজন৷ 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর