১০৮ রানে পিছিয়ে থাকলো বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

বাংলাদেশি টপ ও মিডল অর্ডাদের ব্যর্থার পর একমাত্র দাঁড়িয়ে ছিলেন বোলার তাইজুল ইসলাম। লিড নিতে না পারা যখন শান্তদের জন্য অবধারিত, তখন কোনো রকমে মান বাঁচালেন এই বামহাতি বোলার। তার কল্যাণেই বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৮৮। দলের হয়ে সর্বোচ্চও ৪৭ করেন তাইজুল।

শ্রীলঙ্কার করার ২৮৮ রানের পর ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপর্যস্ত হতে থাকে শান্ত বাহিনী। প্রথম দিন শেষ বিকেলে তিন উইকেট হারিয়েই মূলত ব্যাকফুটে চলে যায় তারা।

এরপর শাহাদাত, লিটন অল্প কিছু রান পেলেও টেলএন্ডে যোগ হয় বেশকিছু রান, যা হয়তো অপ্রত্যাশিতই ছিল।

বিশ্ব, লাজিথা, লাহিরুর ধারাবাহিক আক্রমণে পুরোপুরি ব্যর্থ হয় টিম বাংলাদেশ। ধারনা করা যাচ্ছে, সিলেট টেস্টের ফল হয়তো তিন দিনেই পাওয়া যাবে।

বাংলাদেশি ব্যাটারদের ধসিয়ে দেওয়াদের মধ্যে বিশ্ব ফারনেনডো চারটি, রাজিথা ও লাহিরু তিনটি করে উইকেট নেন।

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। শুরুতে শরিফুল ও খালেদের সুইংয়ে বেশখানিকটা পরাস্থ হন লঙ্কান ব্যাটাররা। আর ইতিমধ্যে বাংলাদেশের দুটি রিভিউ জলে গেছে।

চা বিরতির আগে মধুসখার (১০) উইকেট হারায় শ্রীলঙ্কা। নবগত নাহিদ রানার শিকার হন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৯ রান। চা বিরতির পরের সেশন হয়তো বলে দেবে এ টেস্টের ভাগ্য কোনদিকে গড়াচ্ছে।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর