প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ বলেন, ডেমরা, আড়াইহাজার, কাঞ্চন ও আদমজী ও পূর্বাচল স্টেশনের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই উত্তম জানান, রাতে বৃষ্টি থেমে যাবার পর সেহরির সময় মার্কেটের সামনে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুম ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
আগুনে সবজি, টিন ও মুদিসহ একাধিক দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
চাঁদপুরে মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে প্রবাসীর মৃত্যু