‘উইশ’এর প্রথম গানেই বাজিমাত

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম

ভারতের সংগীতাঙ্গণে লতা মঙ্গেশকর, আরতি মুখার্জী, আশা ভোসলে, শ্রেয়া ঘোষালদের মতো প্রভাবশালী অনেক একক নারী শিল্পীরা জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি নুরান সিস্টার্সের মতো সংগীত জুটিও পাওয়া গেছে। তবে ভারতীয় পপ গানে নারীদের ব্যান্ড খুব বেশি নেই।

বিটিএস, ব্ল্যাকপিংকের মতো ব্যান্ডের হাত ধরে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে কে পপ। কোরীয় পপের জাদুতে মত্ত হয়েছে তরুণেরা। পাশাপাশি জাপানি পপের জনপ্রিয়তাও কম নয়।

কে পপ নিয়ে উন্মাদনার মধ্যে কে পপের আদলে আই (ইন্ডিয়া) পপকে বিশ্বমঞ্চে নেওয়ার পরিকল্পনা করেছে সনি মিউজিক। ‘উইশ’ নামে একটি নারীদের আই পপ ব্যান্ড নিয়ে এসেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি। 

ভারতীয় পপ সংগীতের ইতিহাস সমৃদ্ধ ও পুরোনো। দশকের পর দশক ধরে ভারতে পপ গানের চর্চা রয়েছে। এর মধ্যে নারীদের নিয়ে গঠিত উইশ ব্যান্ড আই পপে নতুন সম্ভাবনা জাগিয়েছে।

প্রথম গানেই বাজিমাত করেছে রি, সিমদের এই ব্যান্ড। এক মার্চ নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘লাজিজ’ শিরোনামে গানের ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় উঠেছে। শিল্পীদের গানের সঙ্গে নাচের ছন্দ দর্শকের হৃদয়ে আলোড়ন তুলেছে।

প্রকাশের মাত্র তিন সপ্তাহের ব্যবধানে গানের ভিডিওটি ৪৩ লাখের বেশিবার দেখা হয়েছে, প্রায় সাত হাজারের মতো মন্তব্য জমা পড়েছে। 

প্রথম গানেই শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে আপ্লুত ব্যান্ডের সদস্যরা। জোয়ি বলেন, আমরা শ্রোতাদের জন্য একটা আদর্শ নির্ধারণ করতে চাই, ফলে আমাদের শ্রোতাদের প্রত্যাশাও সীমাহীন। আমরা আই পপে অগ্রণী ভূমিকা রাখতে চাই।

সনি মিউজিক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে ব্যান্ডটি গঠন করেছেন সংগীত প্রযোজক মাইকি ম্যাকক্লেরি। এ বছরের ফেব্রুয়ারিতে ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে। মাইকি ম্যাকক্লেরি বলেন, ভারতীয় সংগীত খুব সমৃদ্ধ, তবে ভারতে নারীদের গানের দল নেই বললেই চলে। সেই জায়গা থেকেই দলটি করেছি।

পশ্চিমের নারীদের ব্যান্ড ‘স্পাইস গার্লস’ ও ‘লিটল মিক্স’–কে আদর্শ মানে ভারতের ‘উইশ’। ব্যান্ডের সদস্যদের অনুসরণ করেন জোয়ি, রি, সিমরা। পাশাপাশি বিটিএসের গানও নিয়মিত শোনেন তারা।

আই পপকে ভারত ছাপিয়ে বিশ্বমঞ্চে নিতে চায় ব্যান্ডটি। ব্যান্ডের সদস্য জোয়ি জানান, তারা নারীর ক্ষমতায়ন নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে বিশ্বসংগীতের শীর্ষে উঠতে চান। পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে গাইতে চান, নিজেদের প্রস্তুতও করেছেন তারা।

চার সদস্যের এই নবগঠিত ভারতীয় ব্যান্ডে রয়েছেন—রি দুগ্গল, সিম দুগ্গল, জোয়ি সিদ্ধার্থ ও সুচি শিরকে। রি ও সিম দুই বোন। গত দুই দশকের মধ্যে ভারতে নারীদের প্রথম কোনো মূলধারা ব্যান্ড হিসেবে যাত্রা করেছে ‘উইশ’।

 

একাত্তর/এনএন/এসি
ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 
অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক ৫৩ পেরিয়ে ৫৪ বছরে পা দিলেন। চলতি বছরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই অভিনেতা। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নিজের নতুন সংসার চলছে আনন্দে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর