কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ীর ইলিশ-ভেটকি

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৪০ পিএম

অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক ৫৩ পেরিয়ে ৫৪ বছরে পা দিলেন। চলতি বছরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন এই অভিনেতা। শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নিজের নতুন সংসার চলছে আনন্দে।

ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর থেকেই কোনও না কোনও অনুষ্ঠান লেগেই থাকে এই নব দম্পতির বাড়িতে। গতকাল ৫ মে ছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন।

সামনেই আবার লোকসভার ভোট। নিজের কেন্দ্রের পাশপাশি অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন কাঞ্চন। এতো ব্যস্ততা থাকার পরও কিন্তু তিনি জন্মদিনে ছিলেন কাজ মুক্ত।

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে কাঞ্চন মল্লিক বলেন, ‘শ্রীময়ী জীবনে আসার পর থেকে বেশ কিছু বদল ঘটেছে। অবশ্য, সে সবই ইতিবাচক বদল। স্ত্রীর জোরাজুরিতেই কাল রাতে কেক কাটা হয়। যদিও এ সব নিয়ম খুব একটা যে ভাল লাগে, তেমন নয়। সবটাই করা স্ত্রীর মুখ চেয়ে। এ দিনটা বাড়িতেই ছিলাম। প্রচার থেকেও ছুটি নিয়েছি।’

কাঞ্চন আরো বলেন, ‘আমার জন্মদিনে শ্রীময়ী নিজের হাতে ইলিশ আর ভেটকি রান্না করেছে আমার জন্য। সেটাই বড় পাওয়া। এ ছাড়া আজকে শুধু নিজের প্রচার, অন্যের নয়। শ্রীময়ীর বাবা-মা ও আমার দাদা-বৌদিসহ পরিবারের সঙ্গেই পুরো সময় কাটিয়েছি।’

এআর
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর