প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Asha Bhosle faced domestic abuse in her first marriage, was asked to leave  while pregnant for the third time: 'Have no ill will' | - The Times of India

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

গেলো কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। 

প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । “পিয়া তু আব তো আজা”, “কজরা মোহাব্বত ওয়ালা”, “রঙ্গিলা রে” এবং “দিল চিজ কিয়া হ্যায়”–এর মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 

আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যের (বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত) সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

ভোঁসলের যখন ৯ বছর বয়স, তখন তার পিতা মৃত্যুবরণ করেন। তার পরিবার পুনে থেকে কোহলাপুর এবং পরে মুম্বইয়ে চলে আসে। তিনি ও তার বড় বোন লতা মঙ্গেশকর তাদের পরিবারের ভরণপোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। 

ভোঁসলের গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার মাঝা বল (১৯৪৩) চলচ্চিত্রে "চল চল নব বল"। গানটির সুর দেন দত্ত দবজেকর। তার হিন্দি চলচ্চিত্রের গানে অভিষেক হয় হংসরাজ বেহলের চুনারিয়া (১৯৪৮)-এ "সাবন আয়া" গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে। তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কী রানী (১৯৪৯) চলচ্চিত্রের জন্য।

আরবিএস
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দেয়া হলেও তার মেয়ে এশা দেওল বলেছেন, খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
দুই দশকের বেশি তাঁর পেশাদারি সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো এই শিল্পী গত পাঁচই আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর